জ্ঞান অর্জনের জন্যে বই পড়ার চেয়ে চিন্তা করা বেশি প্রয়োজন। একবার ইবনে আব্বাস (রা)-কে প্রশ্ন করা হলো, আপনি এতো জ্ঞান কিভাবে অর্জন করলেন? তিনি বলেন, প্রশ্ন করতে পারা একটি মুখ ও চিন্তা করতে পারা একটি হৃদয়ের মাধ্যমে। জ্ঞান অর্জনের উপায় হলো – ১) নিজের মধ্যে জাগ্রত হওয়া প্রশ্নগুলোকে ভালোভাবে গুরুত্ব দেয়া। ২) নিজে নিজে সে প্রশ্নগুলোর উত্তর খোঁজা। ৩) লজ্জা ও অহংকার দূর করে অভিজ্ঞদের কাছে প্রশ্নের উত্তর জিজ্ঞেস করা। ৪) এবং প্রয়োজনে বইয়ের সাহায্য নেয়া। বই চিন্তা করার প্রধান হাতিয়ার নয়। আধুনিক সময়ে বই ছাড়াও বিভিন্নভাবে চিন্তা চর্চা করা যায়। সুতরাং, যারা বই পড়ে না, তারা আলোকিত হতে পারে না, এমন ধারণা ভুল। জালাল উদ্দিন রুমি বা তুরস্কের ইউনুস এমরের মতো সূফীরা জীবনের শুরুতে প্রচুর বই পড়তেন। তারা মনে করতেন, কেবল বই পড়লেই বুঝি আলোকিত মানুষ হওয়া যায়। কিন্তু পরবর্তীতে তাদের উস্তাদগণ তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে, পৃথিবীটাই হলো আসল বই। কেবল কাগজের বই পড়ে পৃথিবীকে ভালোভাবে বুঝা যায় না, এবং আলোকিত মানুষও হওয়া যায় না। আলোকিত মানুষ হতে হলে আসল বই অর্থাৎ নিজেকে ও পৃথিবীকে পড়তে হবে। বিশ্বসাহিত্যে...
Comments
Post a Comment