বিতর্ক সৃষ্টি হয় কেন? – জালাল উদ্দিন রূমি আমরা বিভিন্নজন বিভিন্নভাবে ও বিভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠার কারণেই আমাদের মাঝে অধিকাংশ মতবিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে একটা গল্প বলেছেন আল্লামা জালালুদ্দিন রূমি। গল্পটা এমন – চারজন লোক বিতর্ক শুরু করলো এই নিয়ে যে, সবচেয়ে উপকারী ফল কোনটি? একজন বললো, “সবচেয়ে উপকারী ফল হলো আঙুর (انگور)”। অন্যজন বললো, “উজুম (üzüm) হলো সবচেয়ে উপকারী ফল”। আরেকজন বললো, ” আরেহ না, এনাব (عنب) সবচেয়ে উপকারী”। শেষের জন বললো, “তোমাদের একজনেরও হয়নি, সবচেয়ে উপকারী ফল হলো গ্রেপ (Grape)” চারজনের কেউই যখন একমত হতে পারছিলো না, তখন একজন জ্ঞানী দরবেশ এসে বললেন, “আরেহ তোমরা বিতর্ক করছো কেন? তোমরা তো সাবাই একই ফলের কথাই বলছো। কিন্তু একজন ফার্সি, একজন তার্কি, একজন আরবি ও একজন ইংরেজি ভাষায় বলায় তোমরা কেউ কাউকে বুঝতে পারছো না। তোমরা যদি একে অপরের ভাষা জানতে, তাহলে তোমাদের মাঝে এতক্ষণ বিরোধ হতো না।” জালালুদ্দিন রূমির মতে, আমরা বিভিন্নজন বিভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে উঠার কারণে আমাদের বুঝার ভাষা ভিন্ন ভিন্ন হয়। ফলে কেউ কাউকে বুঝতে পারি না। অথচ আমাদের সবার উদ্দেশ্য হয়তো ...