Skip to main content

বিতর্ক সৃষ্টি হয় কেন? – জালাল উদ্দিন রূমি

বিতর্ক সৃষ্টি হয় কেন? – জালাল উদ্দিন রূমি



আমরা বিভিন্নজন বিভিন্নভাবে ও বিভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠার কারণেই আমাদের মাঝে অধিকাংশ মতবিরোধ সৃষ্টি হয়।
এ নিয়ে একটা গল্প বলেছেন আল্লামা জালালুদ্দিন রূমি। গল্পটা এমন –
চারজন লোক বিতর্ক শুরু করলো এই নিয়ে যে, সবচেয়ে উপকারী ফল কোনটি?
একজন বললো, “সবচেয়ে উপকারী ফল হলো আঙুর (انگور)”।
অন্যজন বললো, “উজুম (üzüm) হলো সবচেয়ে উপকারী ফল”।
আরেকজন বললো, ” আরেহ না, এনাব (عنب) সবচেয়ে উপকারী”।
শেষের জন বললো, “তোমাদের একজনেরও হয়নি, সবচেয়ে উপকারী ফল হলো গ্রেপ (Grape)”
চারজনের কেউই যখন একমত হতে পারছিলো না, তখন একজন জ্ঞানী দরবেশ এসে বললেন, “আরেহ তোমরা বিতর্ক করছো কেন? তোমরা তো সাবাই একই ফলের কথাই বলছো। কিন্তু একজন ফার্সি, একজন তার্কি, একজন আরবি ও একজন ইংরেজি ভাষায় বলায় তোমরা কেউ কাউকে বুঝতে পারছো না। তোমরা যদি একে অপরের ভাষা জানতে, তাহলে তোমাদের মাঝে এতক্ষণ বিরোধ হতো না।”
জালালুদ্দিন রূমির মতে, আমরা বিভিন্নজন বিভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে উঠার কারণে আমাদের বুঝার ভাষা ভিন্ন ভিন্ন হয়। ফলে কেউ কাউকে বুঝতে পারি না। অথচ আমাদের সবার উদ্দেশ্য হয়তো একই।
ভিন্ন সংস্কৃতিকে আমরা যতবেশি বুঝতে পারবো, অথবা বুঝার চেষ্টা করবো, আমরা ততবেশি ঐক্যমতে পৌঁছাতে পারবো।
এ জন্যেই আল্লাহ তায়ালা বলেন –
یٰۤاَیُّہَا النَّاسُ اِنَّا خَلَقۡنٰکُمۡ مِّنۡ ذَکَرٍ وَّ اُنۡثٰی وَ جَعَلۡنٰکُمۡ شُعُوۡبًا وَّ قَبَآئِلَ لِتَعَارَفُوۡا ؕ اِنَّ اَکۡرَمَکُمۡ عِنۡدَ اللّٰہِ اَتۡقٰکُمۡ ؕ اِنَّ اللّٰہَ عَلِیۡمٌ خَبِیۡرٌ ﴿۱۳﴾
“হে মানুষ, আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি। যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার।” (সূরা ৪৯/ হুজরাত -১৩)
অর্থাৎ, পৃথিবীর সব মানুষকে যদিও এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আল্লাহ মানুষকে বিভিন্ন জাতি, গোত্র ও সংস্কৃতিতে বিভক্ত করে রেখেছেন। কেউ যদি ভিন্ন জাতি, ভিন্ন গোত্র ও ভিন্ন সংস্কৃতিকে বুঝার চেষ্টা করে, তাহলে ভিন্ন মতের মানুষেরাও একই বাবা-মায়ের সন্তানের মতো একে অপরকে ভালোবাসতে পারবে।
যেমন, ইসলামপন্থী লোকজনেরা যদি তাবলীগের সস্কৃতি বুঝার চেষ্টা করে, এবং তাবলীগের লোকেরা যদি ইসলামপন্থীদের সংস্কৃতি বুঝার চেষ্টা করে, তাহলে উভয়ের মতবিরোধ অনেক কমে গিয়ে উভয়ে সহোদর ভাই হয়ে যাবে।
অথবা, মার্ক্সবাদীরা যদি নিরপেক্ষভাবে ইসলামপন্থীদেরকে বুঝার চেষ্টা করে, এবং ইসলামপন্থীরা যদি নিরপেক্ষভাবে মার্ক্সবাদীদেরকে বুঝার চেষ্টা করে, তাহলে দেখা যাবে উভয় দল ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার জন্যেই সংগ্রাম করছে।
মোট কথা, যে কোনো বিষয়ে ঐক্যমতে পৌঁছার পূর্বশর্ত হলো ভিন্ন সংস্কৃতির ও ভিন্নভাবে বেড়ে উঠা মানুষকে ভালোভাবে বুঝার চেষ্টা করা।

Comments

Popular posts from this blog

জ্ঞান ও প্রজ্ঞার মাঝে পার্থক্য:

জ্ঞান ও প্রজ্ঞার মাঝে পার্থক্য: জ্ঞান হলো এটা জানা যে, “সিগারেটের অনেক ক্ষতি রয়েছে”। প্রজ্ঞা হলো, “সিগারেট থেকে নিজেকে দূরে রাখতে সমর্থ হওয়া”। অর্থাৎ, জ্ঞান হলো খারাপ কাজের কুফল সম্পর্কে জানা। প্রজ্ঞা হলো খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা। একজন আলিম ও দার্শনিক অনেক কিছুই জানতে পারেন, কিন্তু তিনি মুত্তাকী ও প্রজ্ঞাবান নাও হতে পারেন। যদিও মুত্তাকী হবার প্রথম শর্ত আলিম হওয়া। দুই জ্ঞান ও বিবেক দুটি ভিন্ন বিষয়। একজন মানুষ অনেক জ্ঞানী হয়েও বিবেকহীন হতে পারে। জ্ঞান হলো ব্যাংকে জমানো টাকার মতো মস্তিষ্কে জমানো কিছু তথ্যের নাম। কিন্তু, বিবেক হলো যথোপযুক্ত স্থানে যথোপযুক্ত জ্ঞানকে ব্যবহার করার কৌশলের নাম। অনেকের ব্যাংকে অনেক টাকা থাকা সত্ত্বেও যেমন কাজের সময়ে সেই টাকার ব্যবহার করতে জানে না, তেমনি অনেকের মস্তিষ্কে অনেক জ্ঞান থাকা সত্ত্বেও বিবেকের অভাবে সঠিক সময়ে সেই জ্ঞানকে কাজে লাগাতে পারে না। -clctd

জ্ঞান অর্জনের জন্যে বই পড়ার চেয়ে চিন্তা করা বেশি প্রয়োজন।

জ্ঞান অর্জনের জন্যে বই পড়ার চেয়ে চিন্তা করা বেশি প্রয়োজন। একবার ইবনে আব্বাস (রা)-কে প্রশ্ন করা হলো, আপনি এতো জ্ঞান কিভাবে অর্জন করলেন? তিনি বলেন, প্রশ্ন করতে পারা একটি মুখ ও চিন্তা করতে পারা একটি হৃদয়ের মাধ্যমে। জ্ঞান অর্জনের উপায় হলো – ১) নিজের মধ্যে জাগ্রত হওয়া প্রশ্নগুলোকে ভালোভাবে গুরুত্ব দেয়া। ২) নিজে নিজে সে প্রশ্নগুলোর উত্তর খোঁজা। ৩) লজ্জা ও অহংকার দূর করে অভিজ্ঞদের কাছে প্রশ্নের উত্তর জিজ্ঞেস করা। ৪) এবং প্রয়োজনে বইয়ের সাহায্য নেয়া। বই চিন্তা করার প্রধান হাতিয়ার নয়। আধুনিক সময়ে বই ছাড়াও বিভিন্নভাবে চিন্তা চর্চা করা যায়। সুতরাং, যারা বই পড়ে না, তারা আলোকিত হতে পারে না, এমন ধারণা ভুল। জালাল উদ্দিন রুমি বা তুরস্কের ইউনুস এমরের মতো সূফীরা জীবনের শুরুতে প্রচুর বই পড়তেন। তারা মনে করতেন, কেবল বই পড়লেই বুঝি আলোকিত মানুষ হওয়া যায়। কিন্তু পরবর্তীতে তাদের উস্তাদগণ তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে, পৃথিবীটাই হলো আসল বই। কেবল কাগজের বই পড়ে পৃথিবীকে ভালোভাবে বুঝা যায় না, এবং আলোকিত মানুষও হওয়া যায় না। আলোকিত মানুষ হতে হলে আসল বই অর্থাৎ নিজেকে ও পৃথিবীকে পড়তে হবে। বিশ্বসাহিত্যে...