Skip to main content

ABCDE


Comments

Popular posts from this blog

ভালোবাসা হলো রক্ত সঞ্চালনের মতো।

ভালোবাসা হলো রক্ত সঞ্চালনের মতো। একবার কাছে আসে, আবার দূরে চলে যায়, এভাবে চলতে থাকে। হৃদয় যদি রক্তকে নিজের দখলে নিয়ে এসে আর ছাড়তে না চায়, তাহলেও বিপদ। আবার, হৃদয় যদি রক্তকে ছেড়ে দিয়ে আর কাছে না আনতে চায়, তাহলেও বিপদ। হৃদয়ের কাজ রক্তকে কাছে এনেই ছেড়ে দেয়া, আবার ছেড়ে দিয়েই কাছে আনা। ভালোবাসাও এমন। প্রিয় মানুষকে সবসময় নিজের দখলে রাখতে চাইলেও বিপদ, আবার, ছেড়ে দিয়ে বসে থাকলেও বিপদ। ভালোবাসাকে সবসময় কাছে এনেই ছেড়ে দিতে হয়, আবার ছেড়ে দিয়েই কাছে আনতে হয়। এভাবেই ভালোবাসা বেঁচে থাকে। -collected

মানুষের চাহিদার প্রকারভেদ – ইবনে খালদুন

আধুনিক অর্থনীতিতে বলা হয়, মানুষের চাহিদা অসীম। কিন্তু ইবনে খালদুন মানুষের চাহিদাকে তিন ভাগে ভাগ করেছেন। ১) প্রয়োজনীয় চাহিদা (ضروري) ২) সুবিধাজনক চাহিদা (الحاجي) এবং ৩) বিলাসবহুল চাহিদা (الكمالي) উদাহরণ – ১ পানি প্রয়োজনীয় চাহিদা, শরবত সুবিধাজনক চাহিদা এবং কোল্ড ড্রিংকস বিলাসবহুল চাহিদা। উদাহরণ – ২ ট্রেনে তিন ধরণের সিট থাকে। শোভন সিট হলো প্রয়োজনীয় চাহিদা, চেয়ার হলো সুবিধাজনক চাহিদা, এবং এসি হলো বিলাসবহুল চাহিদা। আমরা কেউ কেউ যখন বিলাসবহুল চাহিদা পূরণে ব্যস্ত থাকি, তখন কেউ কেউ নিজেদের প্রয়োজনীয় চাহিদাও পূরণ করতে পারে না। মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ হলে তারা সুবিধাজনক চাহিদার দিকে নজর দেয়, এবং সুবিধাজনক চাহিদা পূরণ হলে বিলাসবহুল চাহিদার দিকে নজর দেয়। এভাবে মানুষ অসীম চাহিদার মুখাপেক্ষী হয়ে যায়, যা মানুষকে প্রকৃত সুখ থেকে দূরে রাখে। অথচ, প্রকৃত সুখী মানুষ তারাই যারা তাদের চাহিদাকে সীমিত রাখতে পারে। (সূত্র: আল কোর’আন, সূরা ইবরাহীম – ৭, সূরা তাকাছুর – ১, ২) -clctd