Content here...
জ্ঞান ও প্রজ্ঞার মাঝে পার্থক্য: জ্ঞান হলো এটা জানা যে, “সিগারেটের অনেক ক্ষতি রয়েছে”। প্রজ্ঞা হলো, “সিগারেট থেকে নিজেকে দূরে রাখতে সমর্থ হওয়া”। অর্থাৎ, জ্ঞান হলো খারাপ কাজের কুফল সম্পর্কে জানা। প্রজ্ঞা হলো খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা। একজন আলিম ও দার্শনিক অনেক কিছুই জানতে পারেন, কিন্তু তিনি মুত্তাকী ও প্রজ্ঞাবান নাও হতে পারেন। যদিও মুত্তাকী হবার প্রথম শর্ত আলিম হওয়া। দুই জ্ঞান ও বিবেক দুটি ভিন্ন বিষয়। একজন মানুষ অনেক জ্ঞানী হয়েও বিবেকহীন হতে পারে। জ্ঞান হলো ব্যাংকে জমানো টাকার মতো মস্তিষ্কে জমানো কিছু তথ্যের নাম। কিন্তু, বিবেক হলো যথোপযুক্ত স্থানে যথোপযুক্ত জ্ঞানকে ব্যবহার করার কৌশলের নাম। অনেকের ব্যাংকে অনেক টাকা থাকা সত্ত্বেও যেমন কাজের সময়ে সেই টাকার ব্যবহার করতে জানে না, তেমনি অনেকের মস্তিষ্কে অনেক জ্ঞান থাকা সত্ত্বেও বিবেকের অভাবে সঠিক সময়ে সেই জ্ঞানকে কাজে লাগাতে পারে না। -clctd
Comments
Post a Comment